Your compare list is empty!
Latest Offers
Special Deals
Compare Product (0)
closeYour compare list is empty!
YOUR CART
closeYour shopping cart is empty!
AgainCart অনলাইন শপ থেকে পণ্য কিনুন আর জিতে নিন দারুণ সব রিওয়ার্ড! এখন থেকে আমাদের নির্দিষ্ট পণ্যগুলো অনলাইন অর্ডার করলেই আপনি পাবেন নির্দিষ্ট 'এগেইন পয়েন্ট'। পণ্য ডেলিভারি পাওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যেই আপনার এগেইনকার্ট অ্যাকাউন্টে এই পয়েন্ট যোগ হয়ে যাবে, যা আপনি পরবর্তী কেনাকাটায় ডিসকাউন্ট হিসেবে ব্যবহার করতে পারবেন।
১ এগেইন পয়েন্ট = ১ টাকা! অর্থাৎ, আপনি যদি কোনো পণ্য কিনে ১০০ পয়েন্ট অর্জন করেন, তবে পরবর্তী অর্ডারে আপনি সরাসরি ১০০ টাকা ডিসকাউন্ট পাবেন।
১. অ্যাকাউন্ট ও লগইন: এগেইন পয়েন্ট অর্জন, সংরক্ষণ বা ব্যবহার করতে ক্রেতাকে অবশ্যই AgainCart ওয়েবসাইটে একটি অ্যাকাউন্ট খুলতে হবে এবং লগইন থাকা অবস্থায় অর্ডার করতে হবে।
২. পয়েন্ট যোগ হওয়ার সময়: পণ্য সফলভাবে ডেলিভারি হওয়ার ৩ থেকে ৭ দিনের মধ্যে পয়েন্ট আপনার অ্যাকাউন্টে যোগ হয়ে যাবে এবং ইমেইলের মাধ্যমে আপনাকে জানিয়ে দেওয়া হবে।
৩. ব্যবহারযোগ্যতা: এই পয়েন্ট শুধুমাত্র AgainCart অনলাইন শপে পণ্য ক্রয়ের ক্ষেত্রে ব্যবহার করা যাবে।
৪. পয়েন্টের মান: ১টি এগেইন পয়েন্ট ১ টাকার সমতুল্য।
৫. অফার ও কুপন: কোনো স্পেশাল ক্যাম্পেইন, অফারের পণ্য অথবা প্রোমো কোড/ভাউচার ব্যবহার করলে সেই অর্ডার থেকে কোনো নতুন পয়েন্ট অর্জিত হবে না।
৬. প্রোমো কোড বনাম পয়েন্ট: একই অর্ডারে প্রোমো কোড/ভাউচার এবং এগেইন পয়েন্ট একসাথে ব্যবহার করা যাবে না।
৭. ইএমআই (EMI) পলিসি: ইএমআই সুবিধার মাধ্যমে পণ্য ক্রয় করলে কোনো পয়েন্ট অর্জিত হবে না। তবে অনলাইন ইএমআই অর্ডারে জমানো পয়েন্ট ব্যবহার করে ডিসকাউন্ট পাওয়া যাবে।
৮. সর্বোচ্চ ব্যবহার: একটি অর্ডারের মোট মূল্যের সর্বোচ্চ ৫০% (অর্ধেক) পর্যন্ত এগেইন পয়েন্টের মাধ্যমে পরিশোধ করা যাবে।
৯. নগদ রূপান্তর: এগেইন পয়েন্ট সরাসরি নগদ অর্থে রূপান্তর বা ক্যাশ আউট করা সম্ভব নয়।
১০. মেয়াদ: প্রতিটি এগেইন পয়েন্টের মেয়াদ ৩ মাস। অর্জিত হওয়ার ৩ মাসের মধ্যে ব্যবহার না করলে তা অ্যাকাউন্ট থেকে স্বয়ংক্রিয়ভাবে মুছে যাবে।
১১. রিফান্ড ও রিটার্ন: এগেইন পয়েন্ট ব্যবহার করে কেনা পণ্য যদি যথাযথ কারণে রিটার্ন বা রিফান্ড করা হয়, তবে ব্যবহৃত পয়েন্টটিও আপনার অ্যাকাউন্টে রিফান্ড করে দেওয়া হবে। এক্ষেত্রে AgainCart কর্তৃপক্ষের সিদ্ধান্তই চূড়ান্ত বলে গণ্য হবে।
আপনার অ্যাকাউন্টে লগইন করে 'My Points' বা 'Dashboard' সেকশনে গেলেই আপনার বর্তমান ব্যালেন্স এবং পয়েন্টের হিস্ট্রি দেখতে পাবেন।
AgainCart-এর সাথেই থাকুন, কেনাকাটা করুন আর পয়েন্ট জমিয়ে সাশ্রয় করুন!